
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ ২০২৬) উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নের আবু নাসের শেখের নিজ বাড়িতে এই মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য প্রবাসী ও সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাসের শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।
ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হান্নান লাভলুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক শাহাবুদ্দিন সাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজু, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রাশেদুল হাসান লিংকন, পৌর বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনোয়ার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক শাকিলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত অতিথিরা রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর 









