Hi

০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রমজানের তাৎপর্য তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের আহ্বান

গোপালগঞ্জে এমপি বাবরের ইফতার মাহফিলে সাংবাদিকদের মিলনমেলা

পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে গোপালগঞ্জের সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

মঙ্গলবার (১৭ মার্চ) গোপালগঞ্জ পৌরসভার হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তিনি পবিত্র রমজানের শিক্ষা ধারণ করে সমাজে ন্যায়, সত্য ও মানবিকতা প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা এ আয়োজনের জন্য আয়োজককে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী নিয়োগে আবেদনের সময় বাড়ল

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

রমজানের তাৎপর্য তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের আহ্বান

গোপালগঞ্জে এমপি বাবরের ইফতার মাহফিলে সাংবাদিকদের মিলনমেলা

আপডেট : ০৬:০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬