Hi

০৫:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মগরাহাট পূর্বে সাংবাদিকদের উদ্যোগে রমজান উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ঈদের নতুন পোশাক বিতরণ

দক্ষিণ চব্বিশ পরগনায় সাংবাদিকদের উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী ও বস্ত্র বিতরণ

পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পূর্বে মানবিক উদ্যোগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল স্থানীয় সাংবাদিক মহল। পবিত্র রমজান মাস উপলক্ষে সাংবাদিকদের সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় ইফতার সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি। রবিবার (১৫ মার্চ ২০২৬) বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রায় শতাধিক গরিব ও অসহায় পরিবারের সদস্যদের মধ্যে ইফতার সামগ্রী ও ঈদুল ফিতরের নতুন পোশাক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে এলাকার অসংখ্য মানুষ তাদের সন্তানদের নিয়ে উপস্থিত হন। শিশু-কিশোরদের হাতে নতুন জামাকাপড় এবং পরিবারের সদস্যদের মধ্যে ইফতার সামগ্রী তুলে দেওয়া হলে তাদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।

এই মানবিক উদ্যোগের আয়োজন ও সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এবং গ্লোবাল আই টিভি চ্যানেলের কর্ণধার ওয়ারিশ লস্কর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রহমাতুল্লাহ লস্করসহ এলাকার বিভিন্ন সমাজসেবী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পরিচিত ব্যবসায়ী ও সমাজসেবক সাহানারা বুটিকের কর্ণধার রাজা লস্কর। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন বিভাগের সাংবাদিক, কলামিস্ট ও সমাজসেবীরাও এ সময় উপস্থিত থেকে এই মানবিক কর্মসূচিকে সফল করে তোলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী নিয়োগে আবেদনের সময় বাড়ল

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

মগরাহাট পূর্বে সাংবাদিকদের উদ্যোগে রমজান উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ঈদের নতুন পোশাক বিতরণ

দক্ষিণ চব্বিশ পরগনায় সাংবাদিকদের উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী ও বস্ত্র বিতরণ

আপডেট : ০৯:৫৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬