Hi

১০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ভোরে কার্যালয়ের তালা খুলে পতাকা উত্তোলন; তদন্তে পুলিশ, এলাকাজুড়ে আলোচনা

নিষিদ্ধের পরও পতাকা উড়ল মুকসুদপুরে, এলাকায় তোলপাড়

প্রায় অনেক মাস পর গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ-এর কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

এলাকাবাসী জানায়, ভোরে উপজেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের তালা খুলে দলীয় পতাকার পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। ঘটনার পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ফলে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমেদ রাজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “ভোর ৬টার দিকে কে বা কারা পতাকা উত্তোলন করেছে তা শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি তদন্তাধীন।”

বিশেষ সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট ২০২৪ তত্ত্বাবধায়ক সরকার শপথ গ্রহণের পর বাংলাদেশ আওয়ামী লীগসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। নিষিদ্ধ ঘোষণার পরও দলীয় নেতাকর্মীদের বিভিন্ন স্থানে কর্মসূচি পালনের চেষ্টা নিয়ে আলোচনা রয়েছে।

এলাকার এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আওয়ামী লীগ একটি ঐতিহাসিক রাজনৈতিক দল। দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনে তাদের ভূমিকা রয়েছে। শুধুমাত্র প্রশাসনিক ঘোষণায় একটি প্রাচীন রাজনৈতিক দলকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করা যায় কি না, সেটি বড় প্রশ্ন।”

পতাকা উত্তোলনের এ ঘটনাকে কেন্দ্র করে মুকসুদপুরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলে জানা গেছে।

জনপ্রিয়

হরমুজ প্রণালি আবার উত্তপ্ত, বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ভোরে কার্যালয়ের তালা খুলে পতাকা উত্তোলন; তদন্তে পুলিশ, এলাকাজুড়ে আলোচনা

নিষিদ্ধের পরও পতাকা উড়ল মুকসুদপুরে, এলাকায় তোলপাড়

আপডেট : ০৭:০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬