
যশোরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ফলাফলে বিএনপি ১টি এবং জামায়াত ৫টি আসনে জয়লাভ করেছে।
বাংলাদেশের যশোরে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর প্রাথমিক ফলাফল অনুযায়ী, বিএনপি একটি এবং জামায়াতে ইসলামীর প্রার্থীরা ৫টি আসনে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাতে প্রাপ্ত ফলাফলে জানা যায়, যশোরের বিভিন্ন আসনে প্রার্থীদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।
যশোর-১ (শার্শা) আসনে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মাদ আজীজুর রহমান ১ লাখ ১৭ হাজার ৩৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নুরুজ্জামান লিটন পেয়েছেন ৯২ হাজার ৯৯৫ ভোট।
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মোসলেহউদ্দিন ফরিদ ১ লাখ ৭১ হাজার ৯৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার বিপরীতে বিএনপি প্রার্থী সাবিরা সুলতানা পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩২২ ভোট।
যশোর-৩ (সদর) আসনে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জামায়াতের প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৪৬৩ ভোট।
যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম রসুল ৬১ হাজার ৭১৩ ভোট পেয়ে বিজয়ী হওয়ার পথে রয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মতিয়ার রহমান ফারাজী পেয়েছেন ৪৭ হাজার ৩৮১ ভোট।
যশোর-৫ (মণিরামপুর) আসনে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী গাজী এনামুল হক ১ লাখ ৯ হাজার ৮৯৩ ভোট পেয়ে বিজয়ের পথে রয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী রশীদ আহমাদ ৪৪ হাজার ৭১৪ ভোট পেয়েছেন।
যশোর-৬ (কেশবপুর) আসনে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মুক্তার আলী ৯১ হাজার ৩৭৭ ভোট পেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপি প্রার্থী আবুল হোসেন আজাদ পেয়েছেন ৭৯ হাজার ৫৬৯ ভোট।
নির্বাচনের ফলাফল এখনও চূড়ান্ত না হলেও প্রাথমিক ফলাফল থেকে এটাই পরিষ্কার যে, জামায়াতের প্রার্থীরা যশোরের বেশিরভাগ আসনে জয়লাভ করেছেন।
মনির হোসেন, যশোর প্রতিনিধি: 





















