Hi

০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রাতে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগে জামায়াত নেতা আটক

গভীর রাতে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগে জামায়াত নেতা আটক

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ১২:৪৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০০ জন দেখেছে

নিজস্ব প্রতিনিধি | বগুড়া-৬ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে রাতে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে শহরের ভান্ডারী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি নাসিরুল ইসলাম, যিনি বগুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হিসেবে পরিচিত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার গণমাধ্যমকে জানান, রাতের দিকে ১০-১৫ জন ব্যক্তি কেন্দ্রটিতে প্রবেশ করেছেন-এমন খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। সেখান থেকে নাসিরুল ইসলামকে আটক করা হয়। আটক ব্যক্তি দাবি করেন, তিনি পোলিং এজেন্টদের তালিকা জমা দিতে কেন্দ্রে গিয়েছিলেন। তবে ম্যাজিস্ট্রেট স্পষ্ট করে বলেন, রাতে এ ধরনের তালিকা জমা দেওয়ার কোনো নিয়ম নেই।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আটক ব্যক্তির কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এ ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বগুড়া শহর জামায়াতের যুব বিভাগের সম্পাদক আব্দুস সালাম তুহিনের দাবি, তাদের কর্মীরা শুধু পোলিং এজেন্টের নামের তালিকা প্রিজাইডিং কর্মকর্তার কাছে দিতে গিয়েছিলেন। কিন্তু সেখানে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে

বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে এবং তাদের নেতাকে পুলিশের হাতে তুলে দেয় বলে অভিযোগ করেন তিনি।

ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী সিদ্দিকীকে বিদায় সংবর্ধনা

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

রাতে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগে জামায়াত নেতা আটক

গভীর রাতে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগে জামায়াত নেতা আটক

আপডেট : ১২:৪৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬