Hi

০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে প্রথমবারের মতো ভোট চাইলেন আবদুল আউয়াল মিন্টু

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০১:০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৪৮ জন দেখেছে

ফেনী প্রতিনিধি | বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আমি এই প্রথম নির্বাচন করতে এসেছি। এর আগে আমার বাবার ও ভাইয়ের জন্য নির্বাচন করেছি। নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করলে এলাকার উন্নয়নে আমি সর্বাত্মক কাজ করবো।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে আবদুল আউয়াল মিন্টুর ফেনীর দাগনভূঞায় আগমন উপলক্ষে শোডাউন ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা হামিদুল হক ডিলারের সভাপতিত্বে ও ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুর রহমান জুয়েল ও সদস্যসচিব এস এম কায়সার এলিন, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার সদস্যসচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত প্রমুখ।

এর আগে, দুপুরে ফেনীর প্রবেশদ্বার ফতেহপুরে বিএনপির নেতাকর্মীরা মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে আবদুল আউয়াল মিন্টুকে স্বাগত জানান।

জনপ্রিয়

নিউজিল্যান্ডকে ২৪৭-এ থামিয়ে জয়ের পথে বাংলাদেশ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ফেনীতে প্রথমবারের মতো ভোট চাইলেন আবদুল আউয়াল মিন্টু

আপডেট : ০১:০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫