Hi

০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা কর্মকর্তাদের ও রাজনৈতিক নেতাদের

সংবর্ধনায় বরণ করে নেওয়া হলো গোপালগঞ্জের নতুন প্রশাসক শরীফ রফিকুজ্জামান

গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান। তাঁর দায়িত্ব গ্রহণ উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পরিষদের হলরুমে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁকে স্বাগত জানান গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত কুমার দেব, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম (লেলিন), জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা নবনিযুক্ত প্রশাসক শরীফ রফিকুজ্জামানকে শুভেচ্ছা জানান এবং তাঁর নেতৃত্বে গোপালগঞ্জ জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয়

লক্ষ্মীপুরে ইটভাটা শ্রমিকের মুখ বাঁধা লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা কর্মকর্তাদের ও রাজনৈতিক নেতাদের

সংবর্ধনায় বরণ করে নেওয়া হলো গোপালগঞ্জের নতুন প্রশাসক শরীফ রফিকুজ্জামান

আপডেট : ১০:২২:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬