Hi

০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ঈদুল ফিতর উপলক্ষে অসহায়দের পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমী উদ্যোগ

প্রধানমন্ত্রী উপহার পৌঁছালো গাজীপুর-৫ এ, নগদ সহায়তা পেল অসহায় মানুষ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে গাজীপুর-৫ আসনের জন্য বরাদ্দকৃত নগদ ১০ লাখ টাকা দুস্থ, অসহায় ও দরিদ্র জনগণের মাঝে বিতরণ করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন। সুখে-দুঃখে সর্বদা জনগণের পাশে থাকার এই অটল প্রতিশ্রুতি থেকেই এই ঈদ উপহার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ পৌরসভা, উপজেলার ৭টি ও গাজীপুর সদর উপজেলার ১টি মোট ৮টি ইউনিয়ন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৩টি ওয়ার্ড নিয়ে গঠিত জনবহুল ও গুরুত্বপূর্ণ গাজীপুর-৫ নির্বাচনী এলাকা। এই বিশাল জনপদের প্রতিটি ঘরে ঈদের আনন্দ ও উৎসবের আলো পৌঁছে লক্ষে কালীগঞ্জ সরকারি ডাকবাংলোয় সশরীরে উপস্থিত থেকে নিজ হাতে নির্বাচনী এলাকার ২০০ দুস্থ, অসহায় ও দরিদ্র জনগণের মাঝে প্রত্যেককে ৫ হাজার টাকা করে নগদ ১০ লাখ টাকা প্রদান করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন।

এ ছাড়াও প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত ৭০০ পিস সিনথেটিক শাড়ি, ১০০ পিস থ্রি-পিস এবং ৫০ পিস হাজি রুমাল সংসদ সদস্যের দিক নির্দেশনা অনুযায়ী নির্বাচনী এলাকার তৃণমূলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে বিতরণ করা হয়েছে।

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন বলেন, সমাজের অবহেলিত এই জনগোষ্ঠীর কথা ভেবে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের আনন্দ ও উৎসবের আলো পৌঁছে দেওয়ার জন্য ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান দিয়েছেন। আমি প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ইতিপূর্বে কোনদিন এভাবে ঈদ উপহার প্রদান করা হয়নি।

এ সময় অন্যান্যের মাঝে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. খালেকুজ্জামান বাবলু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

যশোরের শার্শা-বেনাপোলে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা, সবুজে ভরে উঠেছে মাঠ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ঈদুল ফিতর উপলক্ষে অসহায়দের পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমী উদ্যোগ

প্রধানমন্ত্রী উপহার পৌঁছালো গাজীপুর-৫ এ, নগদ সহায়তা পেল অসহায় মানুষ

আপডেট : ০৬:৫৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬