Hi

০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিদিনের কাগজ” ও সম্পাদকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি

“প্রতিদিনের কাগজ” ও সম্পাদকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি: জেলা প্রশাসকের তদন্তে নিশ্চিত

নিজস্ব প্রতিনিধি | দৈনিক “প্রতিদিনের কাগজ” ও এর প্রধান সম্পাদক মোঃ খায়রুল আলম রফিকের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যায়নি বলে জানিয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়।

জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে দৈনিক “প্রলয়” পত্রিকার নির্বাহী সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম মোঃ খায়রুল আলম রফিকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) বিষয়টি তদন্তের জন্য ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে পাঠায়।

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার মোঃ শফিকুল ইসলাম বিষয়টি নিয়ে তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন। তদন্ত শেষে প্রাপ্ত প্রতিবেদনে অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যায়নি বলে নিশ্চিত করা হয়েছে।

তদন্ত শেষে অভিযোগের কোনো ভিত্তি মেলেনি; সব কাগজপত্র যাচাই-বাছাই করে অভিযোগটিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এতে বলা হয়, দৈনিক ‘প্রতিদিনের কাগজ’-এর প্রধান সম্পাদক খায়রুল আলম রফিকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, অভিযোগটি অমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত হওয়ার ইঙ্গিত মিলেছে এবং এ বিষয়ে উপস্থাপিত তথ্য-প্রমাণ তদন্তে টেকেনি। ফলে অভিযোগের সত্যতা না পাওয়ায় তা ভিত্তিহীন বলেই প্রতীয়মান হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে খায়রুল আলম রফিক বলেন, “শুরু থেকেই আমি নির্দোষ ছিলাম। তদন্ত প্রতিবেদনে সেটিই প্রমাণিত হয়েছে। একটি মহল পরিকল্পিতভাবে আমাকে হেয় করার অপচেষ্টা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছি।”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ময়মনসিংহ অঞ্চলসহ সারাদেশে নির্ভরযোগ্য ও জনপ্রিয় সংবাদপত্র হিসেবে পাঠকমহলে সুনাম অর্জন করে আসছে দৈনিক “প্রতিদিনের কাগজ”। সংশ্লিষ্ট সূত্র বলছে, পত্রিকাটির ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও প্রভাবকে ঘিরেই একটি স্বার্থান্বেষী চক্র পরিকল্পিতভাবে অভিযোগ দায়ের করে। তবে জেলা প্রশাসনের তদন্তে সেই অভিযোগের কোনো সত্যতা মেলেনি। প্রকাশিত তদন্ত প্রতিবেদনে পত্রিকাটির নিরপেক্ষ সাংবাদিকতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মর্যাদা আরও একবার দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে।

জনপ্রিয়

সোনাগাজীর ৯ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

প্রতিদিনের কাগজ” ও সম্পাদকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি

“প্রতিদিনের কাগজ” ও সম্পাদকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি: জেলা প্রশাসকের তদন্তে নিশ্চিত

আপডেট : ০২:০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬