
আশরাফুল ইসলাম, ফেনী |ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু।
বুধবার ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে মুজিবুর রহমান মঞ্জু বলেন, দেশের জনগণের অধিকার, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এবি পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে। ফেনী-২ আসনের ভোটারদের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।

এ সময় উপস্থিত নেতা-কর্মীরা আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আশরাফুল ইসলাম 










