Hi

০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনী-২ (সদর) আসনে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর মনোনয়নপত্র সংগ্রহ

  • আশরাফুল ইসলাম
  • আপডেট : ০৫:৩৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১০৭ জন দেখেছে

আশরাফুল ইসলাম, ফেনী |ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু।

বুধবার ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে মুজিবুর রহমান মঞ্জু বলেন, দেশের জনগণের অধিকার, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এবি পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে। ফেনী-২ আসনের ভোটারদের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।

এ সময় উপস্থিত নেতা-কর্মীরা আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ফেনী-২ (সদর) আসনে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট : ০৫:৩৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫