Hi

০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে মাদক কারবারিদের হামলায় আহত দিনমজুরের ঢাকায় মৃত্যু, আটক ১

আবদুল্লাহ আল মামুন, ফেনী | ফেনীর সোনাগাজীতে মাদক কারবারিদের হামলায় গুরুতর আহত দিনমজুর মোহাম্মদ হানিফ (৫৫) মারা গেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় রিয়াদ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত মোহাম্মদ হানিফ সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের বাসিন্দা। তিনি আবদুল আহাদের ছেলে।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়ের বিয়ের খরচের জন্য হানিফ ঘরের আলমারিতে ২০ হাজার টাকা জমা রেখেছিলেন। অভিযোগ রয়েছে, তাঁর ছেলে মেহেরাজ স্থানীয় কয়েকজন মাদক কারবারির সঙ্গে মেলামেশার একপর্যায়ে ওই টাকা চুরি করে খরচ করে ফেলেন।

এ ঘটনায় ছেলেকে শাসন করার পাশাপাশি স্থানীয় মাদক কারবারিদের সঙ্গে মেলামেশা করতে নিষেধ করেন হানিফ। এ নিয়ে অভিযুক্ত ব্যক্তিরা ক্ষুব্ধ হন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ অনুযায়ী, গত ৯ অক্টোবর শুক্রবার জুমার নামাজ শেষে দুপুর ২টার দিকে বাড়ি ফেরার পথে হানিফের ওপর হামলা চালানো হয়। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা বেলায়েত হোসেন মামুন, তাঁর সহযোগী মো. শুভ, রিয়াদসহ ৪ থেকে ৫ জন দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় রিয়াদ নামে এক যুবককে আটক করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের বিষয়ে তদন্ত ও আইনগত পদক্ষেপের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী সিদ্দিকীকে বিদায় সংবর্ধনা

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ফেনীতে মাদক কারবারিদের হামলায় আহত দিনমজুরের ঢাকায় মৃত্যু, আটক ১

আপডেট : ১২:৩৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬