Hi

০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালিদহে সম্প্রীতির বার্তা নিয়ে নুরুল আলম সবুজ, সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০২:০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ২৩ জন দেখেছে

ফেনী প্রতিনিধি: ধর্মীয় সম্প্রীতি ও মানবিকতার বার্তা নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়েছেন ফেনী সদর উপজেলার ৬নং কালিদহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সবুজ। শনিবার (১৭ অক্টোবর) তাঁর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুর মোহাম্মদ মেম্বার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আশ্রাফুর রহমান চপল, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন; ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক এরশাদ উল্যাহ ও সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন; ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন; ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন বাবলু; ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি পেয়ার আহমেদ ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন; ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল উদ্দিন এবং ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম।

এ ছাড়া উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল হালিম মানিক, জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ পারভেজ, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন পলাশ ও আবদুল মাজেদসহ স্থানীয় নেতাকর্মীরা।

নুরুল আলম সবুজের পক্ষ থেকে আয়োজিত এ উদ্যোগে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার বার্তা উঠে আসে।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

কালিদহে সম্প্রীতির বার্তা নিয়ে নুরুল আলম সবুজ, সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

আপডেট : ০২:০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬