Hi

০৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অপপ্রচারের প্রতিবাদ জানালেন ছনুয়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিন মীর

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ১১:৩৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৪৭ জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ফেনী: ফেনী সদর উপজেলার ১০নং ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার গিয়াস উদ্দিন মীর তার বিরুদ্ধে দায়ের করা মামলা ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগকে ‘অসত্য, ভিত্তিহীন ও বানোয়াট’ দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশের পর থেকে তিনি এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এসব কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে।

গিয়াস উদ্দিন মীরের দাবি, সম্প্রতি তার সামাজিক, মানবিক ও সম্ভাব্য নির্বাচনী কর্মকাণ্ডকে কেন্দ্র করে কয়েকজন প্রতিপক্ষের যোগসাজশে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় তৈয়ব নামে একজনকে ২ নম্বর এবং তাকে ৩ নম্বর আসামি করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও সেখানে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি করেন তিনি।

সাংবাদিক চুমকি আক্তারের সঙ্গে তার যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকতার সূত্রে সংবাদসংক্রান্ত প্রয়োজনেই তাদের যোগাযোগ হয়েছে; এর বাইরে কোনো ব্যক্তিগত সম্পর্ক বা যোগাযোগ নেই।

মামলার বাদী আলা উদ্দিনের সঙ্গেও তার ব্যক্তিগত পরিচয় বা যোগাযোগ নেই বলে দাবি করেন গিয়াস উদ্দিন মীর। তিনি বলেন, মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে তিনি সম্পৃক্ত নন এবং যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে।

তিনি আরও দাবি করেন, ঘটনার তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১টার দিকে তিনি স্বপরিবারে নিজ এলাকায় অবস্থান করছিলেন। প্রয়োজন হলে আইনানুগ প্রক্রিয়ায় তার মোবাইল ফোনের বৈধ তথ্য, অবস্থানসংক্রান্ত প্রযুক্তিগত তথ্যসহ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য-প্রমাণ যাচাই করা যেতে পারে।

গিয়াস উদ্দিন মীর বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। অভিযোগ তদন্তে সত্য প্রমাণিত হলে আইন অনুযায়ী সিদ্ধান্ত মেনে নেবেন। একই সঙ্গে গণমাধ্যমে কোনো অভিযোগ প্রকাশের আগে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ ও তথ্য যাচাইয়ের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “আমি কোনো প্রতিহিংসা চাই না, আমি চাই সত্য উদঘাটিত হোক।” পাশাপাশি তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী সিদ্দিকীকে বিদায় সংবর্ধনা

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

অপপ্রচারের প্রতিবাদ জানালেন ছনুয়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিন মীর

আপডেট : ১১:৩৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬