Hi

০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার বক্তব্য টিকটকে প্রচার করে গ্রেপ্তার কে এই সীমা

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ১১:৪৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৬০ জন দেখেছে

বিশেষ প্রতিনিধি | বগুড়া মহানগরের গোয়ালিগাড়ি এলাকা থেকে সীমা মিত্র নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে ,বগুড়ার সুলতানগঞ্জপাড়ার গোয়ালগাড়ি এলাকায় আওয়ামী লীগের নেতা রাহুল গাজীর বাড়িতে আত্মগোপনে ছিলেন সীমা মিত্র। রাহুল গাজী প্রয়াত ভাষাসৈনিক গাজিউল হকের ছেলে। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে কেন্দ্র করে রাজনৈতিক বক্তব্য ও ভিডিও তৈরি করে নিজের টিকটক আইডিতে প্রচার করছিলেন সীমা মিত্র।

সীমা তার ব্যবহৃত ‘ভয়েজ অব ৭১’ ও ‘sima mittro 71’ নামের দুটি টিকটক অ্যাকাউন্ট থেকে বিভ্রান্তিকর রাজনৈতিক বক্তব্য ও ভিডিও প্রচার করে আসছিলেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী জানান, জিজ্ঞাসাবাদ শেষে গতকাল সীমাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী সিদ্দিকীকে বিদায় সংবর্ধনা

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

শেখ হাসিনার বক্তব্য টিকটকে প্রচার করে গ্রেপ্তার কে এই সীমা

আপডেট : ১১:৪৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬