
রাকিব হোসেন, ফেনী | ফেনীর নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মাহবুবউল করিম। এর আগে তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বুধবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমন হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মোহাম্মদ মাহবুবউল করিমকে ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ফেনীর বর্তমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
নতুন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম এর আগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনের গুরুত্বপূর্ণ এ দায়িত্বে তাঁর অভিজ্ঞতা ফেনীর জেলা প্রশাসনে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
রাকিব হোসেন 









