Hi

০৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীর মুহুরী-কহুয়া সেচ প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী

  • রাকিব হোসেন
  • আপডেট : ০৬:৩৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২৫ জন দেখেছে

ফেনী প্রতিনিধি | ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার সকাল ১১টার দিকে পরশুরাম এলাকায় চলমান ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন পরিস্থিতি ও চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে অবহিত হন মন্ত্রী।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানান, আগামী মাসে প্রধানমন্ত্রী এ এলাকা সফরে আসবেন। এ সময় প্রকল্পের মূল কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

তিনি বলেন, মুহুরী-কহুয়া প্রকল্পটি ফেনী ও নোয়াখালী অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। প্রকল্পের কাজ যথাযথভাবে সম্পন্ন হলে এ অঞ্চলের মানুষ প্রতিবছরের ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতার ক্ষয়ক্ষতি থেকে অনেকাংশে সুরক্ষা পাবেন বলে আশা করা হচ্ছে।

পরিদর্শনকালে ফেনী-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম মজনু, সংরক্ষিত নারী সংসদ সদস্য রেহেনা আক্তার রানু, ফেনীর জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব ও মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার এবং সদস্যসচিব আলাল উদ্দিন আলালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টার দিকে পানিসম্পদ মন্ত্রী ফেনী সার্কিট হাউসে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় নেতাকর্মী ও সংশ্লিষ্টরা।

জনপ্রিয়

ছাগলনাইয়ায় বাংলাদেশ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে এ এন এম নুরুল আমিন ও এম এ কাজী আজিম

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ফেনীর মুহুরী-কহুয়া সেচ প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী

আপডেট : ০৬:৩৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬