Hi

০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পদ হারানোর পর এবার সদস্যপদও বাতিল—ফেনীতে কৃষকদলের ইউনিয়ন সভাপতি বহিষ্কার

  • চুমকি আক্তার
  • আপডেট : ০৯:১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৭৬ জন দেখেছে

চুমকি আক্তার, ফেনী | দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ফেনী সদর উপজেলার ৬ নম্বর কালিদহ ইউনিয়ন কৃষকদলের সভাপতি নুরুল আফসার সোহাগকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, ফেনী সদর উপজেলা শাখার পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নুরুল আফসার সোহাগকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ কৃষকদলের সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে তার সঙ্গে দলীয় নেতাকর্মীদের কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ফেনী সদর উপজেলা শাখার আহ্বায়ক, সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক সিদ্ধান্তের প্রতি নেতাকর্মীদের দায়িত্বশীল থাকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বার্তা প্রেরক হিসেবে স্বাক্ষর করেছেন জাতীয়তাবাদী কৃষকদল ফেনী সদর, ফেনীর সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শেখ আবদুল গণি।

প্রেস বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নুরুল আফসার সোহাগের বিরুদ্ধে দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতেই সাংগঠনিকভাবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে

ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী সিদ্দিকীকে বিদায় সংবর্ধনা

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

পদ হারানোর পর এবার সদস্যপদও বাতিল—ফেনীতে কৃষকদলের ইউনিয়ন সভাপতি বহিষ্কার

আপডেট : ০৯:১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬