Hi

০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলে জাফর সভাপতি, ইমন সম্পাদক

বিশেষ প্রতিনিধি | সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা পোর্টালের সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি আলী আজগর ইমন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় অনুষ্ঠিত সংগঠনের এক ভার্চুয়াল সভা শেষে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাংবাদিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে চলমান সাংবাদিক নির্যাতন প্রতিরোধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে শিগগিরই ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ঘোষণা করা হবে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, সাংবাদিক নির্যাতনমুক্ত আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহযোগী সংগঠন হিসেবে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করবে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ।

উল্লেখ্য, ২০২০ সালে করোনাকালীন সময়ে দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে দেশের বিভিন্ন জেলায় একাধিক শাখা কমিটি গঠন করা হয়।

সংগঠনের কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে একাধিক ভার্চুয়াল সভায় কেন্দ্রীয় কমিটি গঠনের বিষয়ে আলোচনা শেষে সভাপতি ও সম্পাদক মনোনয়নের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।

সংগঠনটির এ কমিটিতে সাংবাদিকদের পাশাপাশি আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, ইমাম, পুরোহিত, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, নারী নেত্রী, ছাত্র নেতা, এনজিও প্রতিনিধি, আইটি বিশেষজ্ঞ, শ্রমিক নেতা এবং মানবাধিকার কর্মীরা অন্তর্ভুক্ত হবেন বলে জানানো হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক ও থিম সং-এর গীতিকার সুমন তালুকদার।

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী নিয়োগে আবেদনের সময় বাড়ল

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলে জাফর সভাপতি, ইমন সম্পাদক

আপডেট : ০৭:৫২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬