
এক বছরেরও বেশি সময় ফ্রান্স-এ আটক থাকার পর নিজ দেশ ইরান-এ ফিরেছেন ইরানি নাগরিক মাহদিয়ে এসফান্দিয়ারি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা AFP-এর বরাতে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সে কারাবন্দি থাকার পর সম্প্রতি মুক্তি পান মাহদিয়ে এসফান্দিয়ারি এবং পরে দেশে ফিরে যান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তাকে ফিলিস্তিনপন্থী মানবাধিকারকর্মী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে।
তার এই মুক্তির ঘটনা এমন এক সময়ে ঘটলো, যখন মাত্র এক সপ্তাহ আগে ফ্রান্সের দুই নাগরিক সেসিল কোলার ও জ্যাক প্যারিস ইরানের কারাগার থেকে মুক্তি পেয়ে নিজ দেশে ফিরে যান। তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে তিন বছরেরও বেশি সময় ধরে আটক রাখা হয়েছিল।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই বন্দি বিনিময় বা মুক্তির ঘটনাগুলো ইরান ও ফ্রান্স-এর মধ্যে কূটনৈতিক সম্পর্কের নতুন ইঙ্গিত বহন করতে পারে।
আন্তর্জাতিক ডেস্ক 


















