
সোনাগাজী প্রতিনিধি : সোনাগাজীর বগাদানা ইউনিয়নের বড় হালিয়া গ্রামের আলী মেম্বারের বাড়ীতে মরহুম বীরমুক্তিযোদ্ধা কবির আহম্মদ হত্যা মামলার আসামীর স্বজনদের অত্যাচারে অসহায় দিনাপাতিত করছেন তার বিধবা স্ত্রী মোহসেনা খাতুন (৬৫) ও সন্তানেরা।
সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, গত কয়েক বছর ধরেই প্রতিপক্ষের অত্যাচার নির্যাতনে অসহায় দিনাপাতিত করছেন তারা। মোঃ সৈকত নামে একজন পুলিশ কনষ্টেবল প্রভাব খাটিয়ে অন্যাদের সংগঠিত করে এমন কাজ করছেন বলে জানা গেছে।

সম্প্রতি বিধবা পারিবারিক কাজে ঢাকা অবস্থান করায় তার মালিকীয় ভূমি জবর দখল করে ঘর নির্মান শুরু করে সৈকত ও তার অন্যান্য সহযোগিরা।
ক্ষতিগ্রস্থরা আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রস্তুতি নিচ্ছেন।।
এর আগেও বিধবার নির্মানাধীন পাকা ঘরের ভীমের নিচ থেকে মাটি কেটে নিয়ে গেলে নির্মানাধীন ঘরটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল , পরে সেই ঘটনার বিষয়ে মরহুম বীরমুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী ক্ষতিগ্রস্থ মোহছেনা খাতুন বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন। কিন্তু সামাজিক ও থানার বৈঠকের সিদ্ধান্ত প্রতিপক্ষ অমান্য করে আসছে।
ক্ষতিগ্রস্থ মোহসেনা খাতুন ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন।

রিপোর্টার নাম: 










