
দ্বীনি খেদমতের পাশাপাশি কৃষিভিত্তিক অনলাইন ব্যবসায় সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন কুড়িগ্রামের মাওলানা জামাল উদ্দিন। ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি তিনি আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের বিভিন্ন প্রান্তে সবজি ও ফলের উন্নত মানের চারা সরবরাহ করে একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি অর্জন করেছেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি দ্বীনি কার্যক্রম পরিচালনার পাশাপাশি কৃষি উদ্যোক্তা হিসেবে কাজ করে যাচ্ছেন। কোকোপিট পদ্ধতিতে উৎপাদিত উন্নত মানের বিভিন্ন জাতের চারা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে তিনি কৃষকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
তার এই উদ্যোগকে আরও এগিয়ে নিতে সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার পরিচালিত তিনটি ইউটিউব চ্যানেল—New Jamal TV, Kurigram TV9 এবং “জামাল চারা ঘর”—এ নিয়মিত বিভিন্ন চারার ভিডিও প্রকাশ করা হয়। এসব ভিডিও দেখে দেশের বিভিন্ন স্থান থেকে অনলাইনের মাধ্যমে চারার অর্ডার করছেন গ্রাহকরা।
বর্তমানে এই অনলাইন ব্যবসা থেকে তিনি প্রতি মাসে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আয় করছেন বলে জানা গেছে।
একজন আলেম হয়েও সততা, পরিশ্রম ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমে তিনি অনলাইন ব্যবসায় সফলতা অর্জন করে তরুণদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছেন।
মাওলানা জামাল উদ্দিন বলেন, “ইচ্ছা ও পরিশ্রম থাকলে যে কেউ উদ্যোক্তা হতে পারে। ছোট পরিসর থেকে শুরু করেও সফলতা অর্জন সম্ভব।”
চারা সংগ্রহ বা বিস্তারিত জানতে যোগাযোগ: ০১৭৮৪৯৭৮০০৭।
কৃষি সংবাদ 


















