Hi

০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পঞ্চগড়ে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক ও বসতঘরের পাশে দাঁড়ালেন এমপি নওশাদ জমির

এমপি নওশাদ জমির সরাসরি কৃষক সহায়তায় এগিয়ে আসলেন পঞ্চগড়ে

পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির সম্প্রতি ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের খোঁজখবর নিতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিদর্শন করেছেন।

উপজেলার বিভিন্ন এলাকায় হওয়া ঝড়ে মরিচ, ভুট্টা, বেগুন, লাউসহ ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ক্ষেত্রেই গাছ উপড়ে পড়েছে এবং ফসল নষ্ট হওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। শুধু ফসল নয়, ঝড়ে অনেক কৃষকের বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরিদর্শনকালে এমপি নওশাদ জমির ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার তালিকা তৈরি করে সরকারের কাছে দ্রুত সহায়তার জন্য আবেদন করার নির্দেশ দেন। তিনি জানান, সরকারি কৃষি ঋণধারী কৃষকদের ঋণের কিস্তি আগামী ৬ মাস স্থগিত রাখার বিষয়ে সুপারিশ করা হবে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও এলাকার মানুষ উপস্থিত ছিলেন। এমপি নওশাদ জমির বলেন, “ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার রয়েছে, তাদের দ্রুত সহায়তা নিশ্চিত করা হবে।”

জনপ্রিয়

রামগঞ্জে শিক্ষাব্যবস্থায় সংকট

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

পঞ্চগড়ে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক ও বসতঘরের পাশে দাঁড়ালেন এমপি নওশাদ জমির

এমপি নওশাদ জমির সরাসরি কৃষক সহায়তায় এগিয়ে আসলেন পঞ্চগড়ে

আপডেট : ০৭:২২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬