
কক্সবাজারের জনকণ্ঠের প্রিয় ষ্টাফ রিপোর্টার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সভাপতি এইচ এম এরশাদ আর নেই। শনিবার, ২৮ মার্চ সকাল সাড়ে ৭ টায় কক্সবাজার সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি–রাজিউন)।
তার আকস্মিক মৃত্যুর খবর পেয়ে কক্সবাজারের সাংবাদিক সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক সংগঠনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বিভিন্ন সাংবাদিক এবং সামাজিক সংগঠন, সহ ঈদগাঁও প্রেস ক্লাব ও ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাব শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
মরহুমের মরদেহ দিনভর কক্সবাজার শহরের আলীর জাহালস্থ এসএমপাড়ার নিজ বাসভবনে রাখা হয়। একই দিন আছরের নামাজের পর কক্সবাজার শহরের হাশেমিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসা ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ঈদগাঁও থেকে শোক প্রকাশ করেছেন প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম, সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
কক্সবাজার প্রতিনিধি 



















