
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে নিজের সৃজনশীলতা ও প্রতিভার মাধ্যমে ধীরে ধীরে পরিচিতি লাভ করছেন তরুণ কনটেন্ট ক্রিয়েটর মো: আরিফ রহমান। উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের আন্দাশুড়া গ্রামের এই মেধাবী তরুণ ইতোমধ্যে ভিডিও নির্মাণ, কবিতা ও সংগীতচর্চার মাধ্যমে স্থানীয়ভাবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।
তার বাবা মো: বেল্লাল হোসেন। ছোটবেলা থেকেই আরিফ রহমানের মধ্যে সৃজনশীলতার প্রতি প্রবল আগ্রহ ছিল। সেই আগ্রহ ও পরিশ্রমের ফলেই আজ তিনি নিজেকে একজন বহুমুখী প্রতিভা হিসেবে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে চলেছেন।
আরিফ রহমান শুধু একজন কনটেন্ট ক্রিয়েটর নন, তিনি একজন কবিও। তার কবিতায় সমাজের বাস্তব চিত্র, মানুষের সুখ-দুঃখ, ন্যায়ের আহ্বান এবং পরিবর্তনের স্বপ্ন ফুটে ওঠে। পাশাপাশি তিনি সংগীতচর্চার মাধ্যমেও মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন। তার কণ্ঠে দেশপ্রেম, সচেতনতা এবং ইতিবাচক বার্তা প্রতিফলিত হয়।
ভিডিও কনটেন্ট তৈরির মাধ্যমে তিনি দেশের সাধারণ মানুষের জীবন, সমস্যা, আশা-আকাঙ্ক্ষা এবং সংগ্রামের গল্প তুলে ধরেন। তার কাজের মূল লক্ষ্য হচ্ছে সমাজে সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক পরিবর্তন আনা।
এছাড়াও আরিফ রহমান বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সবসময় সচেষ্ট থাকেন। তিনি মনে করেন, সঠিক বার্তা ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
ছোট পরিসর থেকে যাত্রা শুরু করলেও তার স্বপ্ন অনেক বড়। ভবিষ্যতে দেশ ও মানুষের জন্য আরও বড় পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন এই তরুণ। নন্দীগ্রামের আন্দাশুড়া গ্রাম থেকে উঠে আসা এই সম্ভাবনাময় কনটেন্ট ক্রিয়েটর ভবিষ্যতে দেশের সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমনটাই আশা স্থানীয়দের।
আরাফাত হোসেন, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি 



















