Hi

০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ

রামগঞ্জে ঈদ আনন্দ ও মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি একসাথে

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাদক প্রতিরোধে সচেতনতা বাড়াতে এবং সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে মিনি ম্যারাথন ও ঈদ আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

“দৌড়াও সুস্থতার জন্য, দৌড়াও জীবনের জন্য” এই স্লোগানকে সামনে রেখে ভোলাকোট ইউনিয়নের শাকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিনি ম্যারাথনের শুরু হয়। দৌড় প্রতিযোগিতাটি শেষ হয় রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সামনে এসে।

স্থানীয় তরুণ-তরুণী, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্যোগে এবং স্থানীয়দের অংশগ্রহণে এই ব্যতিক্রমধর্মী আয়োজনটি সম্পন্ন হয়। মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা ছড়িয়ে দিতে এমন আয়োজন প্রশংসা কুড়িয়েছে।

ম্যারাথন শেষে রামগঞ্জ মোহাম্মদিয়া হোটেল এন্ড চাইনীজ রেস্তোরায় একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ও বক্তারা মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পেশাজীবী আফসার চৌধুরী, নাগমুদ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার, শিক্ষক শাকের আহমেদ, ব্যবসায়ী জে এ আল মাসুম, ব্যবসায়ী রাজিব হোসেন এবং রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের প্রতিষ্ঠাতা মাহমুদ ফারুক।

বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটি স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

জনপ্রিয়

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে বিদ্যুৎ সংকট: লোডশেডিংয়ে সেবা কার্যক্রম বিপর্যস্ত

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ

রামগঞ্জে ঈদ আনন্দ ও মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি একসাথে

আপডেট : ১১:১৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬