
সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত ফুলতলা ব্লকের নবগ্রাম অঞ্চলে হিমচি মাদ্রাসা ও হিমচি আস্তানা পাকের উদ্যোগে রমজানের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এই মাহফিলে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পীর হজরত মাওলানা শাহ সুফি গোলাম মুস্তারশীদ আল কাদরী (খিদিরপুর খানকা শরীফ) এবং পীর সৈয়দ শাহ সুফি হজরত মাওলানা গোলাম মুস্তারশীদ আল কাদরী ছোট হুজুর পাক (খিদিরপুর খানকা শরীফ)।
অনুষ্ঠানটিতে দক্ষিণ ২৪ পরগনা জেলার মানবাধিকার কর্মী ও সমাজসেবী, হিমচি মাদ্রাসা ও মসজিদ কমিটির সভাপতি মোশারফ হোসেন মন্ডল সহ কয়েক হাজার স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিল সুষ্ঠুভাবে পরিচালনা করেন খিদিরপুর খানকা শরীফের পীর সৈয়দ শাহ সুফি আল্লামা হজরত গোলাম মুস্তারশীদ আল কাদরী ও ছোট হুজুর সৈয়দ শাহ সুফি আল্লামা হজরত মাওলানা গোলাম ইস্তেরশাদ আল কাদরী। হিমচি মাদ্রাসা, আস্তানা পাক এবং গ্রামের বাসিন্দারা অনুষ্ঠানের সুষ্ঠু বাস্তবায়নে সহায়তা করেন।
রমজানের এই মহিমাময় ইফতার মাহফিল গ্রামের মানুষদের মধ্যে ধর্মীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি এবং মানবিক বন্ধন দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
মনোয়ার ইমাম, কলকাতা 









