Hi

০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
দেশের বিভিন্ন জেলায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

দেশজুড়ে ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ, প্রকাশিত তালিকা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট : ১১:১৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৩৬ জন দেখেছে

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রকাশশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলার প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে এবং জেলা পরিষদের কার্যক্রম পরিচালনার স্বার্থে এসব প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। নবনিযুক্ত প্রশাসকরা সংশ্লিষ্ট জেলা পরিষদের প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামে মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক এবং জয়পুরহাটে মো. মাসুদ রানা প্রধান দায়িত্ব পেয়েছেন।

এছাড়া বগুড়ায় এ কে এম আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জে মো. হারুনুর রশিদ, নওগাঁয় মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহীতে মো. এরশাদ আলী, নাটোরে মো. রহিম নেওয়াজ, মেহেরপুরে মো. জাভেদ মাসুদ, কুষ্টিয়ায় সোহরাব উদ্দিন, ঝিনাইদহে মো. আবুল মজিদ এবং যশোরে দেলোয়ার হোসেন খান খোকনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে মাগুরায় আলী আহমেদ, বাগেরহাটে শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনায় এস এম মনিরুল হাসান (বাপ্পী), পটুয়াখালীতে স্নেহাংশু সরকার, ভোলায় গোলাম নবী আলমগীর, বরিশালে আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠিতে মো. শাহাদাৎ হোসেন, পিরোজপুরে আলমগীর হোসেন এবং টাঙ্গাইলে এস এম ওবায়দুল হক দায়িত্ব পেয়েছেন।

অন্যদিকে শেরপুরে এ বি এম মামুনুর রশিদ, ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ, নেত্রকোণায় মো. নূরুজ্জামান, কিশোরগঞ্জে খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জে এ কে এম ইরাদত, নারায়ণগঞ্জে মো. মামুন মাহমুদ এবং রাজবাড়ীতে আব্দুস সালাম মিয়াকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া গোপালগঞ্জে শরিফ রফিক উজ্জামান, মাদারীপুরে খোন্দকার মাশুকুর রহমান, শরীয়তপুরে সরদার এ কে এম নাসির উদ্দিন, সুনামগঞ্জে মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেটে আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজারে মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম, কুমিল্লায় মো. মোশতাক মিয়া, নোয়াখালীতে মো. হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন এবং কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরীকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রশাসকরা জেলা পরিষদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা ও উন্নয়নমূলক কার্যক্রম তদারকি করবেন।

জনপ্রিয়

প্রথম বৃত্তি পরীক্ষায় সাফল্যের হাসি: আলোচনায় টেকনাফের রিভাব

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

দেশের বিভিন্ন জেলায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

দেশজুড়ে ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ, প্রকাশিত তালিকা

আপডেট : ১১:১৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬