Hi

০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর ও কালীগঞ্জবাসীসহ দেশ-বিদেশের বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ

গাজীপুরে একে এম ফজলুল হক মিলনের পক্ষ থেকে দেশবাসীকে অগ্রিম ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর জেলা ও কালীগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষসহ দেশবাসী এবং প্রবাসী বাংলাদেশিদের প্রতি অগ্রিম ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য একে এম ফজলুল হক মিলনের পক্ষ থেকে কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: সালাউদ্দিন আহমেদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম এবং মানবিকতার শিক্ষা দেয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জীবনে ঈদুল ফিতর আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদ শুধু আনন্দের দিনই নয়, বরং এটি পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা এবং সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য উপলক্ষ।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়, সেই প্রত্যাশাই সবার। ঈদের এই পবিত্র মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের প্রতি সহানুভূতিশীল ও মানবিক আচরণ করার আহ্বান জানান তিনি।

সালাউদ্দিন আহমেদ আমাদের প্রতিনিধিকে জানান, দেশ ও জাতির সার্বিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে তিনি বলেন— ঈদুল ফিতরের শিক্ষা যদি আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত হয়, তবে একটি সুন্দর, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা এবং কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক।

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী নিয়োগে আবেদনের সময় বাড়ল

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর ও কালীগঞ্জবাসীসহ দেশ-বিদেশের বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ

গাজীপুরে একে এম ফজলুল হক মিলনের পক্ষ থেকে দেশবাসীকে অগ্রিম ঈদ শুভেচ্ছা

আপডেট : ০৪:৩৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬