Hi

০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ইরাকের আরবিল শহরে খাদ্যে বিষক্রিয়ায় ফেনীর প্রবাসী যুবকের আকস্মিক মৃত্যু, পরিবার চায় মরদেহ দেশে আনতে

ইরাকে প্রাণ হারালেন ফেনীর যুবক মেহেদি হাসান নাহিদ, দেশে ফিরিয়ে আনার দাবী

ফেনীর প্রবাসী যুবক মেহেদি হাসান নাহিদ (২১) ইরাকের কুর্দিস্তান অঞ্চলের আরবিল শহরে খাদ্যে বিষক্রিয়ার কারণে মৃত্যুবরণ করেছেন। নাহিদ গত বছরের অক্টোবর মাসে বাবার হাত ধরে কাজের সন্ধানে প্রবাসে পাড়ি জমান। তার বাবা মোহাম্মদ মাহবুবুল হক দীর্ঘদিন ধরে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে কর্মরত আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ মার্চ) ইফতারের পরে নাহিদ ও আরও তিনজন বাংলাদেশি একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও রাতে তাদের বাসায় ফিরে সেহরি খাওয়ার পর নাহিদ এবং আরও দুইজনের মৃত্যু হয়। বাগদাদে অবস্থিত বাংলাদেশের দূতাবাস প্রাথমিকভাবে মৃত্যুর কারণ খাদ্যে বিষক্রিয়া বলে ধারণা করছে।

নাহিদের পরিবার বর্তমানে শোকাহত ও আর্থিকভাবে চরম বিপর্যস্ত। নাহিদের মা হোসনে আরা বলেন, “শেষবারের মতো আমার সন্তানের মুখ দেখতে চাই। তাকে দেশে আনার বিষয়ে সরকারের সহায়তা কামনা করছি।”

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা জানিয়েছেন, “পরিবারের পক্ষ থেকে এখনও আমাদের কোন তথ্য দেয়া হয়নি। অবগত হলে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।”

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী নিয়োগে আবেদনের সময় বাড়ল

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ইরাকের আরবিল শহরে খাদ্যে বিষক্রিয়ায় ফেনীর প্রবাসী যুবকের আকস্মিক মৃত্যু, পরিবার চায় মরদেহ দেশে আনতে

ইরাকে প্রাণ হারালেন ফেনীর যুবক মেহেদি হাসান নাহিদ, দেশে ফিরিয়ে আনার দাবী

আপডেট : ০৮:১৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬