Hi

০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
আসিফ মাহমুদ উন্মুক্ত করলেন নিজের ও পরিবারের ৯টি ব্যাংক হিসাব, স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপন

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ ও পরিবারের ব্যাংক হিসাব উন্মুক্ত, স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে নিজের এবং পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব উন্মুক্ত করেছেন। তিনি জানিয়েছেন, এটি স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগের অংশ।

আসিফ মাহমুদ বলেন, তার নিজস্ব ব্যাংক হিসাবের মধ্যে ডাচ বাংলা ব্যাংক পিএলসি-তে ১৯ মার্চ ২০২৪ থেকে ৩ মার্চ ২০২৬ পর্যন্ত মোট জমা ৮৫,৮১,৯৬১ টাকা, মোট উত্তোলন ৭৬,০৩,৩৩৫ টাকা এবং বর্তমান স্থিতি ৯,৭৮,৬২৬ টাকা। এছাড়া সোনালী ব্যাংক পিএলসি-তে তার হিসাবের বর্তমান স্থিতি ৯,৯৩০ টাকা।

তার স্ত্রীর ব্যাংক হিসাব প্রাইম ব্যাংক পিএলসি-তে মোট জমা ৫১৫ টাকা এবং বর্তমান স্থিতি ৬১৩ টাকা।

পিতার ব্যাংক হিসাবের মধ্যে উল্লেখযোগ্য হল:

জনতা ব্যাংক পিএলসি-তে বর্তমান স্থিতি ৫১,৯৯০ টাকা, ঋণ হিসাবের বর্তমান দায় ৬,২৯,৭৪৬ টাকা।

রূপালী ব্যাংক পিএলসি-তে বর্তমান স্থিতি ২৭,৬০২ টাকা।

অগ্রণী ব্যাংক পিএলসি-তে বর্তমান স্থিতি ৬৬,১০৮ টাকা।

এনআরবিসি ব্যাংক পিএলসি-এর ব্যবসায়ী একাউন্ট ‘ইসরাত এন্টারপ্রাইজ’-এ বর্তমান স্থিতি ৪,০০,৯০৩ টাকা।

মাতার ব্যাংক হিসাব রূপালী ব্যাংক পিএলসি-তে বর্তমান স্থিতি ২১,১৫৪ টাকা।

উল্লেখ্য, উক্ত ৯টি ব্যাংক একাউন্টের সম্পূর্ণ স্টেটমেন্টের সফট কপি সাংবাদিকদের সরবরাহ করা হয়েছে। মুখপাত্র বলেন, এই পদক্ষেপটি স্বচ্ছতা ও জনসাধারণের আস্থা বৃদ্ধির লক্ষ্যে নেওয়া হয়েছে।

জনপ্রিয়

দাগনভূঞার জাল টাকা মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

আসিফ মাহমুদ উন্মুক্ত করলেন নিজের ও পরিবারের ৯টি ব্যাংক হিসাব, স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপন

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ ও পরিবারের ব্যাংক হিসাব উন্মুক্ত, স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপন

আপডেট : ০৭:৪২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬