
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের (ভিপি জোয়াহের) প্রথম জানাজা সোমবার (২ মার্চ) বেলা ১২টায় টাঙ্গাইল জেলা সদর হেলিপ্যাডে অনুষ্ঠিত হয়েছে। কোর্ট বিল্ডিং মসজিদের পেশ ইমাম মওলানা হাফিজুর রহমান ওই জানাজা নামাজে ইমামতি করেন। জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের সদস্য এবং সাধারণ জনগণ অংশ নেন।
এরপর বিকালে সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেরবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
মরহুম জোয়াহেরুল ইসলাম ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার মৃত্যু ২৭ ফেব্রুয়ারি ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় ঘটে। ১ মার্চ রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে তার মরদেহ দেশে আনা হয়।
সাজেদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি 





















