Hi

০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
নান্দাইল প্রেসক্লাব পরিদর্শনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ঘোষণা

আইপি টিভি ও অনলাইন পোর্টাল আসছে নীতিমালার আওতায়: নান্দাইলে প্রতিমন্ত্রী

ময়মনসিংহের নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের সব আইপি টিভি ও অনলাইন পোর্টালকে শিগগিরই একটি সুস্পষ্ট নীতিমালার আওতায় আনা হবে। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর মন্ত্রণালয় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পরিচালিত হয়েছে এবং নিয়মনীতির যথাযথ অনুসরণ করা হয়নি। বর্তমান সরকার গণমাধ্যম খাতকে নিয়মের ভিত্তিতে পরিচালিত করতে বদ্ধপরিকর।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের নান্দাইল প্রেসক্লাব পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, একটি মোবাইল ফোনকে সম্বল করে যারা অনলাইন পোর্টাল পরিচালনা করছেন, তাদের অবশ্যই সরকারি নীতিমালা মেনে কাজ করতে হবে। অনলাইন সংবাদমাধ্যম ও আইপি টিভির ক্ষেত্রে নিবন্ধন, কনটেন্ট যাচাই এবং জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর কাঠামো গড়ে তোলা হবে।

তিনি আরও জানান, তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করতে চায় না। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমকে গণতন্ত্রের বিকাশের অপরিহার্য উপাদান হিসেবে মনে করেন বলেও উল্লেখ করেন তিনি।

পরে প্রতিমন্ত্রী নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে বিভিন্ন দপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সফরকালে তিনি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে রোগীদের চিকিৎসা সেবা ও অবকাঠামোগত সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।

সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের অনলাইন মিডিয়া খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ভুয়া সংবাদ প্রতিরোধ এবং গণমাধ্যমের পেশাদারিত্ব আরও সুসংহত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী নিয়োগে আবেদনের সময় বাড়ল

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

নান্দাইল প্রেসক্লাব পরিদর্শনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ঘোষণা

আইপি টিভি ও অনলাইন পোর্টাল আসছে নীতিমালার আওতায়: নান্দাইলে প্রতিমন্ত্রী

আপডেট : ০৫:০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬