Hi

১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মহান শহীদ দিবস ঘিরে ২০-২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

মাতৃভাষা দিবস পালনে আইনশৃঙ্খলায় কঠোর নজরদারি: র‍্যাব মহাপরিচালক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট : ০৪:২৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫০ জন দেখেছে

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান জানিয়েছেন, ২১ ফেব্রুয়ারি উদযাপন ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই এবং সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনী।

শুক্রবার সকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

র‌্যাব মহাপরিচালক বলেন, রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে শহীদ মিনারগুলোতে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা কার্যক্রম ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

তিনি জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ সময় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ওয়াচ টাওয়ার, চেকপোস্ট ও পর্যবেক্ষণ পোস্ট স্থাপন করা হয়েছে। সিসিটিভি ও আইপি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে এবং নিয়ন্ত্রণ কক্ষ থেকে পরিস্থিতি মনিটরিং করা হবে।

র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান মহাপরিচালক। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যদের প্রবেশ রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‌্যাব সদর দপ্তরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ দেশব্যাপী নিরাপত্তা তৎপরতা সমন্বয় করবে। যেকোনো সন্দেহজনক কার্যকলাপ দেখা দিলে নিকটস্থ টহল টিম বা দায়িত্বশীল কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জানাতে নাগরিকদের আহ্বান জানান তিনি।

আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে উল্লেখ করে র‌্যাব মহাপরিচালক বলেন, “যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‌্যাব সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।”

জনপ্রিয়

নিউজিল্যান্ডকে ২৪৭-এ থামিয়ে জয়ের পথে বাংলাদেশ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

মহান শহীদ দিবস ঘিরে ২০-২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

মাতৃভাষা দিবস পালনে আইনশৃঙ্খলায় কঠোর নজরদারি: র‍্যাব মহাপরিচালক

আপডেট : ০৪:২৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬