
সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, তার ব্যাগ থেকে ৭৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
সৈয়দপুর থানার ওসি রেজাউল করীম জানান, বেলাল উদ্দিন ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দপুর আসেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে তার ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, টাকা কিসের জন্য আনয়ন করা হয়েছে এবং এর উৎস কী তা সম্পর্কে বেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি বলেন, এটি তার ব্যবসার টাকা। তবে এখনো তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি।
অভিযানের সময় অসুস্থ বোধ করলে বেলাল উদ্দিনকে সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে রংপুরে স্থানান্তর করা হয়।
জামায়াতের প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে বলেছেন, “আমার পকেটে টাকা আছে। আমাকে ধরতে যাবে কেন?”
নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ে সন্ধ্যায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো ঘটনার বিস্তারিত জানানো হবে।
নীলফামারী প্রতিনিধি 









