Hi

০২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
লেমুয়া ইউনিয়নের ৯ ওয়ার্ডে বিএনপির দিনব্যাপী গণসংযোগে ব্যাপক জনসমর্থন

ফেনী–২ আসনে ধানের শীষের জোয়ার, লেমুয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে জনতার ঢল

ফেনী–২ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন ভিপির পক্ষে ধানের শীষ প্রতীকে লেমুয়া ইউনিয়নে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে ৯ নম্বর ওয়ার্ড পর্যন্ত এই গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয়।

গণসংযোগে নেতৃত্ব দেন লেমুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সফল চেয়ারম্যান মোহাম্মদ ফেরদৌস আহমেদ কৌরাইশী। এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় ঘরে ঘরে গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং গণতন্ত্র, উন্নয়ন ও ভোটাধিকার পুনরুদ্ধারের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে অধ্যাপক জয়নাল আবেদিন ভিপিকে বিজয়ী করার আহ্বান জানান।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন লেমুয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো লেমুয়া ইউনিয়নে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোহাম্মদ ফেরদৌস আহমেদ কৌরাইশী বলেন,

“অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি একজন সৎ, যোগ্য ও আপসহীন দেশপ্রেমিক নেতা। তিনি নির্বাচিত হলে ফেনী–২ আসনে গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচারের রাজনীতি প্রতিষ্ঠিত হবে। জনগণ আজ পরিবর্তনের জন্য প্রস্তুত, আর সেই পরিবর্তনের প্রতীক হলো ধানের শীষ।”

ছাত্রদলের সাবেক সভাপতি ওসমানী মাহফুজ বলেন,

“তরুণ সমাজ আজ বঞ্চিত ও দিশেহারা। অধ্যাপক জয়নাল আবেদিন ভিপির নেতৃত্বেই তরুণদের শিক্ষা, কর্মসংস্থান ও অধিকার নিশ্চিত করা সম্ভব। তাই তরুণ সমাজ ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে মাঠে নেমেছে।”

বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সাংবাদিক মোহাম্মদ হানিফ বলেন,

“লেমুয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধানের শীষের প্রতি অভূতপূর্ব সাড়া মিলছে। এই গণসংযোগ প্রমাণ করে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগে প্রস্তুত এবং অধ্যাপক জয়নাল আবেদিন ভিপিকেই ফেনী–২ আসনের যোগ্য প্রতিনিধি হিসেবে দেখতে চায়।”

গণসংযোগ শেষে নেতৃবৃন্দ দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের এই সমর্থন অব্যাহত থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী–২ আসনে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয় অর্জন করবে।

জনপ্রিয়

নিউজিল্যান্ডকে ২৪৭-এ থামিয়ে জয়ের পথে বাংলাদেশ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

লেমুয়া ইউনিয়নের ৯ ওয়ার্ডে বিএনপির দিনব্যাপী গণসংযোগে ব্যাপক জনসমর্থন

ফেনী–২ আসনে ধানের শীষের জোয়ার, লেমুয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে জনতার ঢল

আপডেট : ০২:৪০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬