Hi

০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুকুরের মধ্যে যেন অস্ত্রের খনি, হতভম্ব আইনশৃঙ্খলা বাহিনী

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৯:১৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৯ জন দেখেছে

ফরিদপুর প্রতিনিধি | ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় একটি পুকুরে যৌথ বাহিনীর দিনভর অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি চারটি অত্যাধুনিক পিস্তলও রয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন কানাইপুর আখ সেন্টারের একটি পুকুরে এই অভিযান চালানো হয়। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা এই যৌথ অভিযানে অংশ নেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র এই পুকুরে লুকিয়ে রাখা হয়েছে-এমন সংবাদের ভিত্তিতে সকালে পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়। এরপর শ্যালো মেশিন দিয়ে পুকুরটির পানি সেচ শুরু করা হয়। পানি কমে এলে ফায়ার সার্ভিস ও স্থানীয় জেলেদের সহযোগিতায় জাল ফেলে তল্লাশি চালিয়ে চারটি প্যাকেটে মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো পাওয়া যায়।
উদ্ধার করা অস্ত্রের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি ৪টি উন্নতমানের পিস্তল, ২টি ওয়ান শুটার গান, ১৬ রাউন্ড গুলি এবং শতাধিক রামদা, বল্লম, সরকি ও চাকু।

অভিযান শেষে ফরিদপুর সদর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সোহেল আহমেদ জানান, ধারণা করা হচ্ছে আসন্ন নির্বাচনে নাশকতা সৃষ্টির লক্ষ্যে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দুষ্কৃতকারীরা এই অস্ত্রগুলো মজুত করেছিল।

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে এসব অস্ত্রের কিছু অংশ ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া। উদ্ধারকৃত অস্ত্রগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে এবং তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে এগুলো কোন থানার জব্দকৃত অস্ত্র কি না।’
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

পুকুরের মধ্যে যেন অস্ত্রের খনি, হতভম্ব আইনশৃঙ্খলা বাহিনী

আপডেট : ০৯:১৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬