Hi

১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনী তাকিয়ে তারেক রহমানের দিকে

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৯:৩৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ২২২ জন দেখেছে

ফেনী প্রতিনিধি | প্রয়াত বেগম খালেদা জিয়ার পৈত্রিক জেলা ফেনীতে আসছেন তার সন্তান ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৪টায় রাজনৈতিক সফরের অংশ হিসেবে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, বৃহত্তর নোয়াখালীর তিন জেলা (ফেনী, নোয়াখালী, লক্ষীপুর) ১৩ আসনে বিএনপির প্রার্থীদের ভোটারদের কাছে পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান। এসব আসনের সব কয়টিতে বিএনপির প্রার্থীরা ধানের শীষ প্রতীকে লড়াই করবেন।

এছাড়াও গতবছরের ৪ আগস্ট গণঅভ্যুত্থানে নিহত আটজনের পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তারেক রহমানের।

সূত্রে আরও জানা গেছে, তারেক রহমানের জনসভাকে ঘিরে শহর ও শহরতলির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে ২০টি বড় পর্দা স্থাপন করা হয়েছে। এরই মধ্যে শহরজুড়ে মাইক স্থাপন করা হয়েছে এবং কোন জেলার নেতাকর্মীরা কোথায় অবস্থান করবেন, তা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি নেতাকর্মীদের বহন করা যানবাহন কোন কোন স্পটে পার্কিং করা হবে, সে বিষয়ে নির্দেশনা দিয়ে নিজ নিজ জেলা, থানা ও পৌর কমিটিকে জানিয়ে দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, তারেক রহমানের এই জনসভা অতীতের সব রাজনৈতিক সমাবেশের রেকর্ড ভেঙে দেবে। এ লক্ষ্যকে সামনে রেখে জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, জনসভাটি সুশৃঙ্খল ও সুষ্ঠু পরিবেশে আয়োজন করা হবে। পাশাপাশি মঞ্চে তারেক রহমানের কাছে ফেনীর বিভিন্ন সমস্যা ও জনগণের দাবি-দাওয়া তুলে ধরা হবে, যাতে সেগুলোর কার্যকর সমাধান পাওয়া যায়।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। দীর্ঘ সময় পর তিনি ফেনী সফরে আসছেন, যা বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে। এ সমাবেশে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ১৩টি সংসদীয় আসনের প্রার্থী ও তাদের সমর্থকরা অংশ নেবেন। বিষয়টি বিবেচনায় রেখে আমরা একটি কার্যকর নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি।

তিনি আরও বলেন, শহরের প্রবেশপথ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব পয়েন্টে সর্বোচ্চ সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। অনাকাঙ্ক্ষিত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে এবং ঝুঁকি বিবেচনায় নিয়ে কাজ করবে।
সভাস্থলের নিরাপত্তা প্রসঙ্গে এ কর্মকর্তা বলেন, সব প্রার্থীর নিরাপত্তাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যেহেতু এখানে বিপুলসংখ্যক প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতি থাকবে, তাই বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীদের নিরাপত্তায় আমরা সতর্ক রয়েছি।
নিরাপত্তার অংশ হিসেবে আজ রাত থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করা হবে। রোববার শহরে অতিরিক্ত মানুষের সমাগমের কারণে বড় যানবাহন যেন শহরে প্রবেশ না করে এবং মোটরসাইকেল চলাচল সীমিত রাখার আহবান জানিয়েছে পুলিশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ রোববার বিকেল ৪টায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। দীর্ঘ প্রায় দুই দশক পর ফেনীতে আসছেন তিনি। তারেক রহমানের প্রথম চট্টগ্রাম বিভাগ সফরকে কেন্দ্র করে ফেনীতে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তাপ ও উৎসবমুখর পরিবেশ। শহরের প্রধান সড়ক, মোড়, পাইলট স্কুল মাঠসহ অলিগলিতে ব্যানারুফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। দলীয় নেতাকর্মীদের মধ্যেও দেখা যাচ্ছে বাড়তি আগ্রহ ও উদ্দীপনা।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ফেনী তাকিয়ে তারেক রহমানের দিকে

আপডেট : ০৯:৩৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬