
মেহেদী হাসান, রাঙামাটি | রাঙামাটিতে তীব্র গ্যাস সংকটের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গৃহস্থালি রান্নার পাশাপাশি যানবাহন খাতেও এর মারাত্মক প্রভাব পড়েছে। গ্যাস না থাকায় জেলার বিভিন্ন এলাকায় সিএনজি চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগণ।
সিএনজি চলাচল বন্ধ থাকায় অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীদের যাতায়াতে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। অনেক যাত্রী বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে চলাচল করছেন। এতে দৈনন্দিন খরচ বেড়ে গেছে কয়েকগুণ।

অন্যদিকে গ্যাস সিলিন্ডারের সংকট ও বাড়তি দামের কারণে ঘরে ঘরে রান্না কার্যত বন্ধের উপক্রম হয়েছে। বাজারে সিলিন্ডার পাওয়া গেলেও তা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেছেন ভোক্তারা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো।
স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত না করা এবং বাজার তদারকির ঘাটতির কারণে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা, সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ নিশ্চিত করা এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন রাঙামাটির সচেতন
মেহেদী হাসান 










