Hi

০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুসাব্বির হত্যাকাণ্ডে আরও একজন গ্রেপ্তার

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৫:৫৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ১৯৭ জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক | জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। এ নিয়ে এ হত্যাকাণ্ডে মোট চারজন গ্রেপ্তার হলেন।

গত ৭ জানুয়ারি রাত ৮টার দিকে কারওয়ান বাজারের স্টার গলিতে দুর্বৃত্তরা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই সময় তার সঙ্গে থাকা তেজগাঁও থানা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বেপারী মাসুদও গুলিবিদ্ধ হন।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

মুসাব্বির হত্যাকাণ্ডে আরও একজন গ্রেপ্তার

আপডেট : ০৫:৫৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬