Hi

০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ৭৫টি মোটরসাইকেল ও সিএনজি জব্দ

  • রাকিব হোসেন
  • আপডেট : ০৯:৩৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৮৪ জন দেখেছে

রাকিব হোসেন, ফেনী | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফেনীতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে বিপুল সংখ্যক অনিবন্ধিত ও রেজিস্ট্রেশনবিহীন ৭৫টি মোটরসাইকেল ও বেশ কয়েকটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম এসব তথ্য নিশ্চিত করেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হয়। এ সময় রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অন্তত ৭৫টি মোটরসাইকেল ও বেশ কিছু সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। এর মধ্যে ৪৮টি পরিবহনের বিরুদ্ধে মামলা করা করা হয়েছে। বাকি যানবাহনগুলোর ক্ষেত্রে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ফেনী সদরের চারটি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়। পুরো জেলায় ৭৫টি যানবাহন জব্দ করে থানায় আনা হয়েছে। এর মধ্যে ৪৮টির বিরুদ্ধে মামলা হয়েছে, বাকিগুলো প্রক্রিয়াধীন। অভিযানে যেসব চালক কাগজপত্র দেখাতে পারেননি, তারা পরবর্তীতে বৈধ কাগজপত্র উপস্থাপন করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ৭৫টি মোটরসাইকেল ও সিএনজি জব্দ

আপডেট : ০৯:৩৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬