
আশরাফুল ইসলাম, ফেনী | শনিবার সকালে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকার পর ধীরে ধীরে কুয়াশা কেটে যায়। দীর্ঘ সময় পর সকাল সাড়ে ১১টার দিকে সূর্যের আলো দেখা যায়। গত কয়েকদিন ধরে সূর্যের দেখা না পাওয়ায় শীতের প্রকোপ আরও বেড়েছে ফেনীতে।
এদিকে উত্তরের দিক থেকে বয়ে চলা হিমশীতল বাতাসে শীতের তীব্রতা নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে সকাল ও সন্ধ্যায় শীত অনুভূত হচ্ছে বেশি। কনকনে ঠান্ডায় শিশু, বয়স্ক ও শ্রমজীবী মানুষেরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।

শীতের কারণে অনেকেই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। খেটে খাওয়া মানুষদের কাজে বের হতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আবহাওয়া এমনই থাকলে আগামী কয়েকদিন শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
আশরাফুল ইসলাম 










