Hi

০৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুবলীগের ওয়ার্ড কমিটি থেকে আলমগীরের পদত্যাগ

  • মেহেদী হাসান
  • আপডেট : ০৯:৫৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ১৯৩ জন দেখেছে

মেহেদী হাসান, রাঙামাটি | রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগ কমিটি থেকে পদত্যাগ করেছেন আলমগীর। তিনি রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভেদভেদী মুসলিমপাড়ার বাসিন্দা এবং এস আলম ট্রেডার্সের স্বত্বাধিকারী।

জানা গেছে, গত ১ আগস্ট ২০২৪ তারিখে বাংলাদেশ যুবলীগের দলীয় প্যাডে রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আলমগীরকে সভাপতি হিসেবে অন্তর্ভুক্ত করা হলেও বিষয়টি সম্পর্কে তিনি পূর্বে অবগত ছিলেন না। পরদিন ২ আগস্ট ২০২৪ তারিখে তিনি এ বিষয়ে জানতে পারেন বলে জানান।

আলমগীর বলেন, সে সময় গণঅভ্যুত্থানের আন্দোলনসহ দেশের চলমান পরিস্থিতির কারণে তাৎক্ষণিকভাবে পদত্যাগ করা সম্ভব হয়নি। পরবর্তীতে বিষয়টি গভীরভাবে বিবেচনা করে তিনি স্বজ্ঞানে দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
এরই ধারাবাহিকতায় সোমবার (৩০ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিনি বাংলাদেশ যুবলীগের রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

যুবলীগের ওয়ার্ড কমিটি থেকে আলমগীরের পদত্যাগ

আপডেট : ০৯:৫৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫