Hi

০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে মাদকবিরোধী অভিযানে ৯০ বোতল বিদেশি মদ ও ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • আশরাফুল ইসলাম
  • আপডেট : ১০:৪৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৯১ জন দেখেছে

আশরাফুল ইসলাম, ফেনী |ফেনী সদর থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফেনী মডেল থানা পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ২০২৫) ফেনী জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর সার্বিক তত্ত্বাবধানে ফেনী মডেল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে বিকেল ৪টা ৪৫ মিনিটে ফেনী মডেল থানাধীন পেট্টো বাংলা এলাকার খোদেজা হাজারী কলোনী থেকে বিল্লাল মিজি প্রঃ বেলাল (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বিল্লাল মিজি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উত্তর চর বকসী গ্রামের সোহাগ মিজি ও শান্তি বেগমের ছেলে। বর্তমানে তিনি ফেনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দাউদপুল, পেট্টো বাংলা এলাকার খোদেজা হাজারী কলোনীতে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আসামি তার ভাড়া বাসার খাটের নিচে এবং পানি সরবরাহ লাইনের গেট ভাল্বের ট্যাংকির ভেতরে বিশেষ কৌশলে মাদক মজুদ রাখার কথা স্বীকার করে। পরে পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশের নেতৃত্বে এসআই মো. মোতাহের হোসেন, এসআই আলমগীর হোসেন, এসআই আব্দুর রহমান গাজীসহ সঙ্গীয় ফোর্স আসামির দেখানো মতে অভিযান চালিয়ে বিভিন্ন সাইজের বিদেশি ব্র্যান্ডের ৯০ বোতল বিদেশি মদ ও ৬ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করে।
পুলিশ জানায়, আসন্ন থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে যুব সমাজের মধ্যে মাদক সরবরাহের উদ্দেশ্যে এসব মাদক মজুদ করা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে।

মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ফেনীতে মাদকবিরোধী অভিযানে ৯০ বোতল বিদেশি মদ ও ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ১০:৪৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫