Hi

০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বড়দিন উপলক্ষে রাঙ্গামাটিতে সাধু যোসেফ ধর্মপল্লী চার্চ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন পুলিশ সুপার

  • মেহেদী হাসান
  • আপডেট : ১০:৩৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১০৪ জন দেখেছে

মেহেদী হাসান, রাঙামাটি | খ্রিস্টধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব যীশু খ্রিস্টের জন্মদিন ‘বড়দিন’ উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার সদরস্থ সাধু যোসেফ ধর্মপল্লী চার্চ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর ২০২৫ খ্রি.) রাত ৯টা ৩০ মিনিটে পুলিশ সুপার মহোদয় চার্চ প্রাঙ্গণে উপস্থিত হয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বড়দিনের শুভেচ্ছা জানান। এসময় তিনি খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় চার্চের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে চার্চ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং উৎসব উদযাপন ঘিরে গৃহীত নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব উদযাপনে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

উক্ত সময়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্যবৃন্দ, খ্রিস্টান ধর্মাবলম্বী প্রতিনিধিগণ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

বড়দিন উপলক্ষে রাঙ্গামাটিতে সাধু যোসেফ ধর্মপল্লী চার্চ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন পুলিশ সুপার

আপডেট : ১০:৩৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫