
মেহেদী হাসান, ফেনী | শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাঙামাটিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যা ৭টায় শহরের ইসলামিক সেন্টারে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভা জামায়াতের আমীর মোঃ মাইনুদ্দিন, সভা পরিচালনা করেন পৌরসভা জামায়াত সেক্রেটারি হাফেজ আবুল বাশার,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি রাঙামাটি জেলা আমীর অধ্যাপক আবদুল আলীম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি জেলা সভাপতি মোঃ আবদুস সালাম, আরও উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াত সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ রহমত উল্লাহ, শূরা ও কর্মপরিষদ সদস্য সাজ্জাদুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, আবদুর রাজ্জাকসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
মেহেদী হাসান 










