Hi

১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তের আগুন  

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ১১:৪১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ১২৪ জন দেখেছে

লক্ষ্মীপুর প্রতিনিধি | লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের নিচতলার স্টোররুমে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে মাস্ক পরিহিত এক যুবককে দেওয়াল টপকে কার্যালয়ের ভেতরে ঢুকতে এবং আগুন লাগিয়ে দ্রুত বের হয়ে যেতে দেখা গেছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাস্ক পরা এক যুবক নির্বাচন অফিসের গেটের পশ্চিম পাশের দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণ পর স্টোররুমের ভেতর থেকে আগুনের রশ্মি দেখা যায়। এরপর ওই যুবক আবার গেট টপকে পালিয়ে যায়।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসাইন জানান, মাস্ক পরিহিত যুবকটি জানালার কাঁচ ভেঙে বা খুলে ভেতরে পেট্রোল ঢেলে আগুন লাগায়। সে সময় অফিসের দারোয়ান হামিম ঘুমিয়ে ছিলেন। আগুনের আভাস পেয়ে তিনি চিৎকার করলে যুবকটি পালিয়ে যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় ২০০৮ ও ২০০৯ সালের ভোটারদের দ্বিতীয় ফরম পুড়ে গেছে। এ ছাড়া একটি অকেজো ডেস্কটপ সিপিইউসহ কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষতি হয়নি।

ADVERTISEMENT

খবর পেয়ে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ ঘটনাস্থলে যান এবং বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের আশ্বাস দেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ বলেন, আগুনে অফিসের কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়েছে। তবে দ্রুত ঘটনাটি নজরে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এ বিষয়ে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান জানান, নির্বাচন কার্যালয়গুলোতে সার্বিক নিরাপত্তা জোরদারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

লক্ষ্মীপুরে নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তের আগুন  

আপডেট : ১১:৪১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫