
মেহেদী হাসান, রাঙামাটি |৬ ডিসেম্বর ২০২৫:রাঙ্গামাটি পৌরসভা কর্তৃক আয়োজিত রাঙ্গামাটি পৌর ম্যারাথন–২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
ম্যারাথনটি শুরু হয় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট, কাপ্তাই থেকে এবং ২৪ কিলোমিটার পথ অতিক্রম করে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে শেষ হয়।

পুলিশ সুপার রকিব তাঁর বক্তব্যে বলেন, “যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা অপরিহার্য। এই ধরনের আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি দেশপ্রেম ও শৃঙ্খলাবোধ জাগ্রত করবে।”
তিনি আরও যোগ করেন, “নিরাপদ ও সুন্দর রাঙ্গামাটি গড়তে জেলা পুলিশ সবসময় জনগণের পাশে আছে। খেলাধুলা, সামাজিক ও জনকল্যাণমূলক প্রতিটি উদ্যোগে আমরা সহযোগিতা অব্যাহত রাখব।”
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমা আশরাফী, জেলা জোন কমান্ডার লে. কর্ণেল একরামুল রাহাত, পৌরসভা মেয়র মোঃ মোবারক হোসেন, সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা, সামাজিক সংগঠন ও ক্রীড়া নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিপুল সংখ্যক দর্শক।
![]()
মেহেদী হাসান 










