
মোঃ কামরান হোসেন, গৌরীপুর(ময়মনসিংহ) | ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল, কুরআন খতম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৪৭ ময়মনসিংহ-০৩(গৌরীপুর) গৌরীপুর আসনে ধানের শীষের নমিনী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন সাহেব সভাপতিত্ব করেন,গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খাঁন শহীদ,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মোঃ আজিজুল হক।


সঞ্চালনায় করেন,আলী আকবর আনীস-আহ্বায়ক,গৌরীপুর পৌর বিএনপি।
ও রমজান হোসেন খান জুয়েল সিনিয়র যুগ্ম আহ্বায়ক,গৌরীপুর পৌর বিএনপি। উপস্থিত ছিলেন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গী হোসেন পাপ্পু। সাবেক প্রধানমন্ত্রী,বিএনপির চেয়ারপার্সন, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার (৬ ডিসেম্বর/২৫) দোয়া মাহফিল, কুরআন খতম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মোঃ কামরান হোসেন 










